ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

৫০ দিনের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার ওপর 'প্রায় ১০০%' শুল্ক : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে রাশিয়া কোনো চুক্তিতে না
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৫, সকাল ৯:৯ সময়
৫০ দিনের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার ওপর 'প্রায় ১০০%' শুল্ক : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছায়, তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর ‘প্রায় ১০০ শতাংশ’ কঠোর শুল্ক আরোপ করবে।

সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে ন্যাটোর মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের মার্কিন অস্ত্র সরবরাহ করা হবে, যার অর্থায়ন করবে ন্যাটো নিজেই।

তিনি বলেন, “আমরা আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছি—আমরা তাদের অস্ত্র দেব এবং এর খরচ তারাই বহন করবে। এই অস্ত্র দ্রুত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পৌঁছে যাবে।”

প্রেরিত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ব্যাটারি, যা ইউক্রেন রাশিয়ার বিমান হামলা থেকে আত্মরক্ষার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে।

ট্রাম্প আরও বলেন, “আমি রাশিয়ার ওপর খুবই অসন্তুষ্ট। যদি তারা ৫০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধে রাজি না হয়, তাহলে আমরা প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। এছাড়া, রাশিয়া থেকে যারা তেল কিনবে, তাদের ওপরও ‘দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা’ জারি করা হবে।”

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের জনগণের জীবন রক্ষায় যে সহায়তা করতে প্রস্তুত, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় প্রতিরক্ষা চুক্তির আলোচনা চলছে এবং ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্তকে তিনি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে সম্মত না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা প্রকাশ করেন। তিনি জানান, “পুতিনের সঙ্গে কয়েকটি ফোনালাপ আশাব্যঞ্জক মনে হলেও, পরে কিয়েভসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।”

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি পুতিনকে খুনি বলতে চাই না, কিন্তু সে একজন কঠোর লোক।”

এদিকে, কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপের সহায়তায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ও যৌথ অস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ইউক্রেনের জন্য নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?